• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

ইমরান খানের বিরুদ্ধে মামলা

Reporter Name / ৫১৭ Time View
Update : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

পাকিস্তানের ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করা সেনাবাহিনীর কর্মকর্তাদের ‘ঝুঁকিতে ফেলার’ অভিযোগে মামলা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খানের বিরুদ্ধে।

রাজধানী ইসলামাবাদের রমনা পুলিশ স্টেশনে মামলাটি করেছেন মনজুর আহমেদ নামের এক ম্যাজিস্ট্রেট। মামলার এজাহারে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পদে থাকাকালে বিভিন্ন সময়ে সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রতি ‘অবমাননাকর’ মন্তব্য করেছেন ইমরান খান।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দণ্ডবিধির ৫০০, ৫০৫ এবং ১৩৮ নম্বর ধারাকে অন্তর্ভুক্ত করে প্রস্তুত করা হয়েছে মামলার এজাহার। ৫০০ এবং ১৩৮ ধারায় মামলা করা হলে অভিযেুক্তের সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও জরিমানার সাজা হয়, কিন্তু ৫০৫ নম্বর ধারায় মামলা করা হলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত হন ওই ব্যক্তি।

সফল ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান ২০১৮ সালের নির্বাচনে জয় ও সেনাবাহিনীর আশীর্বাদ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। কিন্তু সরকারপ্রধান হওয়ার পর থেকেই সামরিক বাহিনীর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার।

এই পরিস্থিতিতে পার্লামেন্টের বিরোধী দলীয় এমপিরা ধীরে ধীরে একজোট হতে থাকেন এবং তাদের আনা অনাস্থা প্রস্তাবের জেরে ২০২১ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে চ্যুত হন ইমরান খান।ক্ষমতা হারানোর পর থেকে একের পর এক মামলা হচ্ছে ইমরানের বিরুদ্ধে। জিও টিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাজধানী ইসলামাবাদের বিভিন্ন পুলিশ স্টেশন ও আদালতে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category