• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline
টেকনাফের গহিন অরণ্যে তিন যুবকের মরদেহ উদ্ধার সাগরে টার্মিনাল বিকল: গ্যাস সংকটে ঢাকা ও শিল্পাঞ্চল ট্রাম্পকে ‘মুখ সামলে’ কথা বলার পরামর্শ পাকিস্তানের: শান্তি আলোচনায় নতুন মোড় দেনার দায়ে জর্জরিত পাকিস্তানে সৌদির ৩ বিলিয়ন ডলারের ‘সঞ্জীবনী’ মেয়াদ শেষের আগেই রণপ্রস্তুতি: ইরাকি মিলিশিয়াদের হুংকার ইরানের পরমাণু মজুত উদ্ধারে ট্রাম্পের নতুন চ্যালেঞ্জ হুমকির মুখে মাথা নোয়াবে না তেহরান: ট্রাম্পকে ‘নতুন কার্ডের’ হুঁশিয়ারি ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি: চুক্তি না হলে বুধবারই ফের হামলা শুরু হলো মাধ্যমিকের লড়াই কূটনীতিকের বদলে রাজনীতিক: ঢাকার নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী

ইরানের প্রেসিডেন্ট কুরআন অবমাননা নিয়ে যা বললেন

Reporter Name / ৩৮৫ Time View
Update : রবিবার, ২ জুলাই, ২০২৩

সুইডেনে পবিত্র কুরআনের কপি পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বের অন্যান্য নেতার মতো তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

তিনি বলেছেন, পবিত্র কুরআন অবমাননার অর্থ হচ্ছে, গোটা মানবতা ও ইসলামি মূল্যবোধের অবমাননা। মুসলিম বিশ্ব এটা মেনে নেবে না।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, শুধু মুসলমান নয়, যারাই ঐশী ধর্ম মানেন; তারাই কুরআন অবমাননার ঘটনায় কষ্ট পেয়েছেন। কুরআন অবমাননার মাধ্যমে গোটা মানবতাকেই অপমান করা হয়েছে।

রাইসি বলেন, বিশ্বের সব প্রান্তের মুসলমানরাই এই অন্যায় কাজের প্রতিবাদ জানাচ্ছেন।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলো বাক ও চিন্তার স্বাধীনতার কথা বলে এ ধরনের কাজ করছে। আসলে তাদের এসব অপকর্ম থেকে এটা স্পষ্ট যে, তারা মানুষের স্বাধীনতার বিরোধী। তারা বাক ও চিন্তার স্বাধীনতার যে স্লোগান দিচ্ছে তা মিথ্যাচার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category