• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Headline
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরানের যে প্রস্তাবকে চীন স্বাগত জানাল

Reporter Name / ৫০৪ Time View
Update : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অংশ হিসেবে ইরানের পক্ষ থেকে একটি আঞ্চলিক নৌ জোট গঠন করার যে পরিকল্পনা করা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে চীন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে এই জোট গঠনের প্রস্তাব করা হয়েছে।

এ বিষয়ে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে এবং এই লক্ষ্যে দেশটির পক্ষ থেকে একটি আঞ্চলিক নৌ জোট গঠন করার যে পরিকল্পনা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তার দেশের এ অবস্থান তুলে ধরেন। বিষয়টি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ পারস্য উপসাগর তীরবর্তী অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে একটি নৌ জোট গঠন করতে চায় তেহরান। আঞ্চলিক নিরাপত্তা রক্ষার ওই জোটে ভারত ও পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করা হবে বলে জানায় তেহরান।

ইরানের নৌকমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি তেহরানে এক বক্তব্যে এই নৌ জোট গঠনের কথা জানান।

এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি ওই অঞ্চলের জনগণ উপকৃত হবে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করলে আন্তর্জাতিক শান্তি রক্ষিত হবে, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিরাপদ থাকবে।

ওয়াং ওয়েবিন বলেন, আঞ্চলিক দেশগুলো সুপ্রতিবেশীসুলভ মনোভাব নিয়ে সংলাপ ও শলাপরামর্শের মাধ্যমে নিজেদের মধ্যকার মতবিরোধ নিরসন করবে বলে আশা করছে বেইজিং।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category