• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Headline
নিষিদ্ধ বই নিয়েই লাইব্রেরি খুললেন ডুয়া লিপা বিশ্বকাপে ইংল্যান্ডের নতুন রাজা হ্যারি কেইন, ছাড়িয়ে গেলেন লিনেকারকে টিনএজের যে দোষগুলো আসলে গুণ আগামীকাল দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: যা জানা জরুরি ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় কাল ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯২০ ছাড়াল, নতুন কম্পনে আতঙ্ক ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন চুক্তি: হিজবুল্লাহর তীব্র বিরোধিতা ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন

ইরানের হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী

Reporter Name / ৪৩৩ Time View
Update : বুধবার, ৭ জুন, ২০২৩

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করেছে। আইআরজিসির আরোস্পেস ফোর্স এ ক্ষেপণাস্ত্র  তৈরি করেছে। এটির নাম দেওয়া হয়েছে ফাত্তাহ বা বিজয়ী।

আল জাজিরা জানিয়েছে, ইরানের তৈরি এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ১৪০০ কিলোমিটার বা ৮৭০ মাইল। এটি সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে দাবি করেছে তেহরান।

ইরানের সংবাদমাধ্যমে বলা হয়েছে, ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ ছাড়া উপস্থিত ছিলেন আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদে।

খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুত ছুটতে পারে। এই গতি হচ্ছে ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের অন্যতম প্রধান ক্ষমতা। ফাত্তাহ ক্ষেপণাস্ত্রে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। এটি বায়ুমন্ডলের ভেতরে ও বাইরে ম্যানুভার করতে পারে।

প্রসঙ্গত, এখন পর্যন্ত শুধু রাশিয়া, চীন, আমেরিকা এবং উত্তর কোরিয়া হাইপারসনিক মিসাইল প্রযুক্তি উন্মোচন করেছে। তবে আমেরিকা এখানো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category