• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

ইরানে আবারও শুরু হলো হিজাব পরিধানে নীতি পুলিশের অভিযান

Reporter Name / ২২৯ Time View
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

ইরানে বাধ্যতামূক হিজাব পরিধানে নতুন অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। অভিযানে নৈতিকতা পুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পুলিশের মুখপাত্র জেনারেল সাঈদ মোন্তাজের আলমেহদি এ তথ্য জানিয়েছেন।

মোন্তাজের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, নৈতিকতা পুলিশ আবারও টহল শুরু করবে। যেসব নারী হিজাব পরবে না তাদের আটক করা হবে বলে জানানো হয়। ইরানে নারীদের বাধ্যতামূলকভাবে হিজাব পরিধানের আইন রয়েছে। আর এ আইন কার্যকর করতেই পুলিশ মোতায়েনের এমন সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

১০ মাস আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে মাহসা আমিনি নামের এক তরুণী নৈতিকতা পুলিশের জিম্মায় মারা যান। মাহসা আমিনির মৃত্যুর পর পুলিশের বিশেষ এ শাখার বিরুদ্ধে আন্দোলনে নামেন হাজার হাজার মানুষ। আন্দোলনের মুখে একটা সময় হঠাৎ নৈতিকতা পুলিশের সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়।

সেপ্টেম্বরে শুরু হওয়া সেই আন্দোলন থামে এ বছরের শুরুতে। এ সময়ের মধ্যে ৫০০-এরও বেশি বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হন। এছাড়া বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ২০ হাজারেরও বেশি জনকে আটক করা হয়।

সাম্প্রতিক সময়ে বিশেষ করে রাজধানী তেহরানে হিজাববিহীন নারীদের সংখ্যা বেড়েছে।

গত ডিসেম্বরে নৈতিকতা পুলিশকে বিলুপ্ত করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। নৈতিকতা পুলিশ টহল বন্ধ করে দিয়ে খবরের বিশ্বাসযোগ্যতা বাড়ে। যদিও এ বাহিনীকে পুরোপুরি বিলুপ্ত করার খবরটি সঠিক নয় বলে জানিয়েছিল দেশটির সরকার।

বিক্ষোভ চলাকালীন ইরানের সরকার বারবার জানিয়েছিল, হিজাব আইন তুলে নেওয়া নয়নি; এটি সবাইকে মানতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category