• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

ইরান ও ইউক্রেন নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

Reporter Name / ১৩০ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

ইরান ও ইউক্রেন নিয়ে এক ঘণ্টা ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফোনালাপে মধ্যপ্রাচ্য বিশেষ করে সরিয়িা প্রসঙ্গও আসে। দুই নেতা ভবিষ্যতে তাদের নিয়মিত যোগাযোগ এমনকি দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়েও কথা বলেন।

রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ এ তথ্য জানান। তিনি বলেন, এই ফোনালাপে পুতিন মধ্যপ্রাচ্যের সংঘাতগুলো কূটনৈতিক ও রাজনৈতিক উপায়ে সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইরান ও পুরো অঞ্চলের বিষয়ে ট্রাম্পের সঙ্গে গভীর আলোচনা করেন।

ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়টি উল্লেখ করেন জানিয়ে ইউরি উশাকভ আরও বলেন জবাবে পুতিন তার দেশ রাশিয়া ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং মস্কো কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানান। তবে পুতিন আবারও বলেন, ইউক্রেন যুদ্ধের লক্ষ্য রাশিয়া অর্জন করবেই এবং সংকটের মূল কারণগুলো সমাধানে রাশিয়া তার প্রচেষ্টা চালিয়ে যাবে।

দুই নেতা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি ও দ্বিপাক্ষিক আলোচনার গুরুত্ব তুলে ধরেন বলে জানান উশাকভ। ট্রাম্প ও পুতিন সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

পুতিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category