• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
৪৫তম বিসিএসে ১,৭০২ জনের নিয়োগ, গেজেট প্রকাশ রাজশাহীর উন্নয়নে ছয়টি ট্রেন লাইন ও চার লেনের সড়ক হচ্ছে : ভূমিমন্ত্রী সরকারি খরচায় ৬৪ জেলায় আইনগত সহায়তা পেয়েছেন ১৩,৮৩,৬১৭ জন এলপিজি সরবরাহ স্বাভাবিক ও নির্ধারিত মূল্য নিশ্চিতের তাগিদ চিফ হুইপের ১৯২ নগর স্বাস্থ্য কেন্দ্র পরিচালনায় ৪১ কোটি টাকা বরাদ্দ চাইল স্বাস্থ্যসেবা বিভাগ ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ প্রতিবন্ধী ব্যক্তিদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ ছাড়ল বাংলাদেশ প্রতিনিধিদল

Reporter Name / ০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ বয়কট করেছে বাংলাদেশ। ‘এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা সংক্রান্ত সম্মেলন’ (সিআইসিএ)-এর সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বক্তব্য শুরু হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সভাকক্ষ থেকে ওয়াকআউট করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাকুতে আয়োজিত সম্মেলনটিতে ইসরাইলের রাষ্ট্রপ্রধান বক্তব্য দিতে মঞ্চে উঠলে বাংলাদেশ প্রতিনিধিদল তাৎক্ষণিকভাবে কক্ষ ত্যাগ করে প্রতিবাদ জানায়।

একই সময়ে আরও একাধিক দেশের প্রতিনিধি দলও ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে সভা কক্ষ থেকে বেরিয়ে যায়।

এশিয়াজুড়ে আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে সিআইসিএর সপ্তম শীর্ষ সম্মেলন। এতে সংস্থাটির সদস্য ও অংশগ্রহণকারী দেশগুলোর নেতারা এবং জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category