• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

ইসরাইলি বিমানকে জ্বালানি না দিয়েই ফেরত পাঠাল তুরস্ক!

Reporter Name / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

ইসরাইলের একটি যাত্রীবাহী বিমানকে প্রয়োজনীয় জ্বালানি তেল না দিয়েই ফেরত পাঠিয়ে দিয়েছে তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরের কর্মীরা।

সোমবার ইসরাইলের বিমানটি তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করলে এ ঘটনা ঘটে।

বিমানটিকে জ্বালানি তেল দিতে অস্বীকৃতি জানানোর মধ্য দিয়ে মূলত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী যে গণহত্যা চালাচ্ছে, তারই প্রতিবাদ জানিয়েছে তুর্কি বিমানবন্দরের কর্মীরা।

জানা গেছে, এদিন পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে তেলআবিবে যাচ্ছিল LY5102 বিমানটি। পথে একজন অসুস্থ যাত্রীর কারণে আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি।

এ সময় বিমানটির জ্বালানির প্রয়োজন হলে ইসরাইলি বিমানে জ্বালানি সরবরাহ করতে অস্বীকৃতি জানায় তুর্কি বিমানবন্দরের কর্মীরা। এ অবস্থায় বিমানটি জ্বালানি তেল নেওয়ার জন্য গ্রিসের উদ্দেশে উড়াল দেয়।

সোমবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইসরাইলের গণমাধ্যম টাইমস অব ইসরাইল।

এদিকে তুরস্কের কূটনৈতিক সূত্র বলছে ভিন্ন কথা। সূত্রটি জানিয়েছে, মানবিক বিবেচনায় বিমানটিতে জ্বালানি সরবরাহ করার ব্যবস্থা নেওয়া হয়। তবে প্রাসঙ্গিক প্রক্রিয়া শেষ হওয়ার কাছাকাছি সময়ে বিমানটির ক্যাপ্টেন নিজ ইচ্ছায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। সূত্র: ইরনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category