• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

ইসরাইলের বিরুদ্ধে লেবাননকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার ইরানের

Reporter Name / ১৬০ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

নির্বিচার ইসরাইলি বিমান হামলার মধ্যে শুক্রবার বৈরুত সফরে গেছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ওইদিনই বৈরুতে লেবানন সংসদের স্পিকার নাবিহ বেরির সাথে বৈঠক করেন এই কূটনীতিক।

লেবানন সংসদের স্পিকারনাবিহ ইরান-সমর্থিত হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত। বৈঠকে বেরি মুসলিম দেশের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পদক্ষেপের প্রশংসা করেন।  এছাড়া ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে লেবানিজ জাতির অক্লান্ত সংকল্পের ওপর জোর দেন তিনি।

বৈঠকে আরাগচি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে লেবাননের পাশে থাকবে ইরান। এছাড়া ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে এবং গাজায় গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করতেও ইরানের পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

ইরানের শীর্ষ কূটনীতিক ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে ইসলামী দেশগুলোকে আরও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

আরাগচি আরাে বলেন, লেবানন ও অন্যান্য ইসলামিক দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করা থেকে বিরত রাখার জন্য সকল ইসলামিক ও আরব দেশের নৈতিক, ইসলামী ও আইনগত বাধ্যবাধকতা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category