• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Headline
*ছেলের জন্য পাত্রী: ১০টি পরামর্শ ও ১টি মিলিয়ন ডলারের প্রশ্ন* পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের জন্য বিশেষ প্রটোকল গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল লন্ডনের হোটেলে অতিরিক্ত মদ্যপানে সৌদি রাজপুত্রের মৃত্যু ২৪ ঘণ্টার কম সময়ে ট্রাম্প যেভাবে উল্টে দিলেন সৌদি পরমাণু চুক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, অপরাধ বেড়েছে: জামায়াত আমির ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশে অস্ত্রোপচারে শিশু জন্ম আশঙ্কাজনকভাবে বৃদ্ধির তথ্য তীব্র গ্যাস সংকটে বন্ধের মুখে দেশের শত শত কারখানা

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে সরাসরি পুলিশকে জানানোর আহ্বান আইজিপির

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় কোনো পরিবহন বাড়তি ভাড়া আদায় করলে সরাসরি পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানানোর পাশাপাশি আশ্বস্ত করেছেন যে এবারের ঈদ ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।

টিকিটের বাড়তি মূল্য নেওয়ার পরও যাত্রীদের অভিযোগ না করার প্রবণতা প্রসঙ্গে আইজিপি বলেন, দেশের প্রচলিত আইন সম্পর্কে না জানা একজন নাগরিকের জন্য অপরাধ এবং আইন জানাটা প্রত্যেকের নাগরিক দায়িত্ব; তাই ‘আইন জানতাম না’ এমন কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। প্রতিবছর ঈদযাত্রায় মহাসড়কে যানজট ও দীর্ঘ অপেক্ষার কারণে সাধারণ মানুষের চরম ভোগান্তির বিষয়টি স্বীকার করে তিনি জানান, এবার যাত্রীদের হয়রানি রোধ, সঠিক ভাড়ার নিশ্চয়তা এবং মহাসড়কগুলোতে যানজট নিরসনে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে।

যানজটপ্রবণ বড় বড় বাজার ও মোড়গুলোতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে পুলিশের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়ার কথা জানিয়ে আইজিপি পরিবহন মালিক সমিতির প্রতিও বিশেষ অনুরোধ রেখেছেন। তিনি উল্লেখ করেন, অনেক ক্ষেত্রেই পরিবহনের চালক ও সহকারীরা ট্রাফিক আইন না জানার কারণে কিংবা তা না মানার কারণে যানজটের সৃষ্টি হয়; তাই একটু সচেতনতা এবং তাদের ট্রাফিক আইন সম্পর্কে উপযুক্ত প্রশিক্ষণ ও অনুপ্রেরণা প্রদানের মাধ্যমেই এই চিরচেনা ভোগান্তি থেকে সবাইকে মুক্তি দেওয়া সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category