• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
বাড়িটির কি মন খারাপ ছিল? ডিজিটাল সুরক্ষার চাদর ছিদ্র করে বাড়ছে তথ্য ফাঁস: এখনই চাই কঠোর আইন ও জবাবদিহি মাথাব্যথা হলে কী করতে হবে? ৯ মাসে ফিরেছেন ১,৬৮৭ নারী শ্রমিক: ৫৮ শতাংশই ফিরেছেন সৌদি নির্যাতনের শিকার গডফাদার রেখে বস্তিতে ‘ফাটাকেষ্ট’ অ্যাকশন: বিতর্কের মুখে পদ ছাড়লেন ইশরাক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার সালাহউদ্দিনের ব্যর্থতার দায় ইশরাকদের নিতে হবে কেন? প্রশ্ন হাসনাতের মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করলেন ইশরাক ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

ঈদের আগের দিন রাজধানীতে আকস্মিক ঝড়-বৃষ্টি, উৎসবের দিনেও দুর্যোগের পূর্বাভাস

Reporter Name / ১৯০ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, আর তার ঠিক আগের দিন শুক্রবার সকালেই হঠাৎ বৈরী রূপ ধারণ করেছে রাজধানীর আবহাওয়া। সকাল ১১টার দিক থেকেই ঢাকার আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। এরপরই শুরু হয় প্রবল ধূলিঝড়, সঙ্গে যোগ হয় কানফাটানো মেঘের গর্জন ও চোখধাঁধানো বিদ্যুতের ঝলকানি। আকস্মিক এই বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার কারণে উৎসবের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফেরা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

গত কিছুদিন যাবত দেশের বিভিন্ন প্রান্তে যে কালবৈশাখী ও বৃষ্টির প্রবণতা চলছে, তা ঈদের দিনও অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে শনিবার ঈদের দিনটিতে প্রকৃতি কতটা শান্ত থাকবে, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আবহাওয়াবিদদের মতে, উৎসবের দিন দেশের আটটি বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এর মধ্যে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের দু-একটি স্থানে বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ফলে ঈদের আনন্দের মাঝেই প্রাকৃতিক এই বৈরী আচরণ নিয়ে জনমনে কিছুটা অস্বস্তি কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category