• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

উত্তর কোরিয়া বাংলাদেশে দূতাবাস বন্ধ করল

Reporter Name / ২৮১ Time View
Update : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রোববার যুগান্তরকে জানিয়েছেন, উত্তর কোরিয়া ২০ নভেম্বর বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাস বন্ধ করে দিয়েছে।

ওই কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়া বাংলাদেশকে জানিয়েছে, দেশটি আরও ভালো কার্যক্রমের জন্য তাদের দূতাবাস দিল্লিতে স্থানান্তর করেছে।

তবে ওই কর্মকর্তা মনে করেন, আর্থিক সংকটের কারণে উত্তর কোরিয়া তাদের দূতাবাস স্থানান্তর করেছে। দেশটি নেপাল থেকেও তাদের দূতাবাস স্থানান্তর করেছে।

এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশকে অবহিত করেন যে, দেশটি ভবিষ্যতে বাংলাদেশে তাদের দূতাবাস পুনরায় চালু করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category