• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
*ছেলের জন্য পাত্রী: ১০টি পরামর্শ ও ১টি মিলিয়ন ডলারের প্রশ্ন* পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের জন্য বিশেষ প্রটোকল গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল লন্ডনের হোটেলে অতিরিক্ত মদ্যপানে সৌদি রাজপুত্রের মৃত্যু ২৪ ঘণ্টার কম সময়ে ট্রাম্প যেভাবে উল্টে দিলেন সৌদি পরমাণু চুক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, অপরাধ বেড়েছে: জামায়াত আমির ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশে অস্ত্রোপচারে শিশু জন্ম আশঙ্কাজনকভাবে বৃদ্ধির তথ্য তীব্র গ্যাস সংকটে বন্ধের মুখে দেশের শত শত কারখানা

একই গ্রামের তিন সন্তান এখন এমপি: গহিরায় খুশির জোয়ার

Reporter Name / ১৮৭ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের রাজনীতির ইতিহাসে এক বিরল ঘটনা ঘটেছে। জেলার রাউজান উপজেলার গহিরা গ্রাম থেকে একইসঙ্গে তিনজন সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। তারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেছেন।

ফলাফল ঘোষণার পর থেকেই গহিরা গ্রামে চলছে উৎসবের আমেজ। গ্রামবাসী তাদের নিজেদের সন্তানদের এমন বিজয়ে গর্বিত ও আনন্দিত।

গহিরা গ্রামের তিন নক্ষত্র

নির্বাচিত এই তিন এমপি হলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, তার ভাতিজা ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং বিএনপির সাবেক মন্ত্রী মরহুম আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান।

কে কত ভোটে জয়ী হলেন

১. চট্টগ্রাম-৬ (রাউজান):

এই আসনে ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী ইলিয়াছ নূরী পেয়েছেন ২৭ হাজার ১৪৬ ভোট। এছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহাজাহান মঞ্জু দাঁড়িপাল্লা প্রতীকে ২২ হাজার ১১৮ ভোট পেয়েছেন।

২. চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া):

চাচার পাশের আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ২৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ডা. এটিএম রেজাউল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৪৮৫ ভোট।

৩. চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী):

শহরের এই গুরুত্বপূর্ণ আসনে জয়ী হয়েছেন গহিরা গ্রামের আরেক সন্তান সাঈদ আল নোমান। তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category