• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

এক যুগ পর সিরিয়া আরব লীগের সদস্যপদ ফিরে পেল

Reporter Name / ৪৪২ Time View
Update : সোমবার, ৮ মে, ২০২৩

দীর্ঘ ১২ বছর পর সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংস্থা আরব লীগ।

মিশরের রাজধানী কায়রোতে আরব লীগের সদর দপ্তরে সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়াকে পুনরায় সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ১৯ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই সিরিয়াকে সংস্থার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।

২০১১ সালে সিরিয়ায় পশ্চিমাদের মদতপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরুর পর বাশার আল-আসাদের সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আরব লীগ অন্যায়ভাবে সিরিয়াকে এ সংস্থা থেকে বহিষ্কার করে।

তবে গত সপ্তাহে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিতে জর্ডানের উদ্যোগে মিশর, ইরাক, সৌদি আরব ও সিরিয়ার কূটনীতিকদের মধ্যে বৈঠক হয়।

ওই সময় আশ্বাস দেওয়া হয়, সংস্থার শীর্ষ বৈঠকের আগেই সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনা হবে। ১৯৪৫ সালে যে ছয়টি দেশ মিলে আরব লীগ গঠন করেছিল সিরিয়া তার একটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category