• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

এখনো যথেষ্ট শক্তিশালী হামাস

Reporter Name / ২৩৬ Time View
Update : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যুদ্ধ করার সক্ষমতা এখনো অটুট রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব দ্য ওয়ার (আইএসডব্লিউ)।

সংস্থাটি বলেছে, গত ১৮ মার্চ থেকে গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছাকাছি অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে অন্তত ৭০ বার হামলা চালিয়েছেন হামাসের যোদ্ধারা। গত বছর আল-শিফায় ধ্বংসযজ্ঞ চালানোর পর মার্চের শুরুতে আবারও সেখানে ফিরে আসে ইসরাইলের দখলদার সেনারা। এসব হামলার মাধ্যমে বোঝা যাচ্ছে হামাসের সক্ষমতা এখনো কমেনি।

এ ব্যাপারে এক বিবৃতিতে তারা বলেছে, হামলার তীব্রতা ইঙ্গিত করছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির যুদ্ধ করার সক্ষমতা অটুট রয়েছে, যদিও ওই স্থানে ইসরাইলি সেনারা অব্যাহত অভিযান চালিয়েছে।

বর্তমানে আল-শিফার আশপাশে হামাসের অন্তত ছয়টি দল ইসরাইলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

এর আগে গত ৩ মার্চ গাজার জেইতুন নামক একটি অঞ্চল থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার দাবি করেছিল ইসরাইল। তবে গতকাল বুধবার সেখানে আবারও ইসরাইলি সেনারা ফিরে আসে। যার অর্থ গাজা সিটির অন্যান্য অঞ্চলে যেভাবে হামাসের যোদ্ধারা নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। ঠিক একইভাবে জেইতুনেও তাদের কার্যক্রম চলছে।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ছয় মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার ঘোষণা দিয়ে ছোট্ট এ উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। তবে তারা এই ক্ষেত্রে এখনো সফল হতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category