• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকা থেকে বগুড়ায় নেওয়া হচ্ছে।

জানা যায়, সিলেটে এনসিপির পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে পরে তিনি ওই পোস্টটি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। এই ঘটনায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর কয়েকদিন পরে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গত ২ আগস্ট গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে। সালাউদ্দিন তানভীরের পোস্টের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী গাজী জানান, এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে মঙ্গলবার রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারে পর তাকে বগুড়ায় আনা হচ্ছে। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের নিয়ে সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category