• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Headline
জিন প্রযুক্তি ও এআই: মানুষের ‘নিখুঁত’ প্রজন্ম গড়ার হাতছানি অব্যবহৃত জমিতে ‘সৌরবিদ্যুৎ’ উৎপাদন করতে চায় রেল সাগরে গ্যাসের বিশাল ভাণ্ডার: টেকনাফ-সেন্ট মার্টিন ব্লকে ৬ টিসিএফ পাওয়ার সম্ভাবনা ঢাকায় গভীর নলকূপের ওপর নির্ভরতা বিপজ্জনক: বিকল্প উৎস খোঁজার তাগিদ স্থানীয় সরকার মন্ত্রীর সীমান্ত হত্যা ৭৫ শতাংশ হ্রাস বিজিবির বড় সাফল্য: তথ্য উপদেষ্টা ‘জঙ্গিবাদ ছিল ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক হাতিয়ার’: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যয় মেটাতে ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি আরও বাড়াচ্ছে ফিফা এসি ঘরে বসে কাজ করলেও হতে পারে ডিহাইড্রেশন! কীভাবে সতর্ক থাকবেন? মুকুটে নতুন পালক: ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: লাশ গুমের উপায় চ্যাটজিপিটিতে খুঁজেন ঘাতক, বৃষ্টির সন্ধানে নেমে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার

এবার শাকিবের সিনেমায় নাম লেখালেন ফারিণ

Reporter Name / ১৩৪ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

শাকিব খানের নতুন সিনেমায় যুক্ত হলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আসন্ন এই ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক উপহার দিতে যাচ্ছে শাকিব-ফারিণের নতুন রসায়ন।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে একটি ছবি পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে লেখা, আনুষ্ঠানিক ঘোষণা তাসনিয়া ফারিণ ‘প্রিন্স’-এ যোগ দিলেন।

ক্যাপশনে আরও বলা হয়েছে, ‘দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ফারুণ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সাথে এক নতুন যাত্রা শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা।’

প্রকাশিত ছবিতে, প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরাবন্দি থেকে নজরে আসেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পরে নিজের সামাজিক মাধ্যমে পোস্টটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘হৃদয় ভরে গেছে , আমি প্রিন্সের জন্য প্রস্তুত।’

‘প্রিন্স’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের ঘোষণা দেওয়া হলেও শাকিরের বিপরীতে প্রধান নায়িকা চরিত্রে ফারিণ থাকছেন কি না, এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

আবু হায়াত মাহমুদের পরিচালনায়, সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই সিনোমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category