• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Headline
নিষিদ্ধ বই নিয়েই লাইব্রেরি খুললেন ডুয়া লিপা বিশ্বকাপে ইংল্যান্ডের নতুন রাজা হ্যারি কেইন, ছাড়িয়ে গেলেন লিনেকারকে টিনএজের যে দোষগুলো আসলে গুণ আগামীকাল দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: যা জানা জরুরি ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় কাল ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯২০ ছাড়াল, নতুন কম্পনে আতঙ্ক ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন চুক্তি: হিজবুল্লাহর তীব্র বিরোধিতা ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন

এরদোগান নির্বাচনে জিতেই বাইডেনের কাছে এফ-১৬ চাইলেন

Reporter Name / ৪২৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই এফ-১৬ যুদ্ধবিমানের ব্যাপারে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে।

বাইডেনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন এরদোগান। এ সময় বাইডেন এরদোগানের কাছে আরেক বিষয়ে দাবি করে বসেন। তিনি সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে আঙ্কারার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেন। খবর রয়টার্সের।

নির্বাচনে জয় লাভ করায় অভিনন্দন জানাতে বাইডেন এরদোগানকে ফোন করলে দুই নেতার মধ্যে এসব বিষয়ে আলাপ হয়।

হোয়াইট হাউজ থেকে তার ডেলোয়ারের বাসভবনে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান বাইডেন।

তিনি বলেন, এফ-১৬ ও  সুইডেনের ন্যাটোর সদস্যপদ নিয়ে আগামী সপ্তাহে এরদোগানের সঙ্গে আবারও আলোচনা করবো। আমরা একসঙ্গে চলতে চাই।

তুরস্ক ২০ বিলিয়ন ডলার দিয়ে ৮০টি এফ-১৬ যুদ্ধবিমান এবং অত্যাধুনিক যন্ত্রাংশ কিনতে চায় যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু দেশটির পার্লামেন্ট এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করায় তুরস্কের কাছে আর এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করা হয়নি। এ নিয়ে দুদেশের মধ্যে বহুদিন ধরে দেন-দরবার চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category