• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Headline
টিনএজের যে দোষগুলো আসলে গুণ আগামীকাল দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: যা জানা জরুরি ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় কাল ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯২০ ছাড়াল, নতুন কম্পনে আতঙ্ক ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন চুক্তি: হিজবুল্লাহর তীব্র বিরোধিতা ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দা’র কোপে আহত দুই পুলিশ কর্মকর্তা শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

এরদোগান ৫২.১৬ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত

Reporter Name / ৪২৫ Time View
Update : সোমবার, ২৯ মে, ২০২৩

তুরস্কে দ্বিতীয় দফার (রান-অফ) ভোটে বিজয়ী হয়ে তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান।

৯৯.৪৩ ভাগ ভোট গণনা শেষ এরদোগান ৫২.১৬ শতাংশ ভোট পাওয়ায় এক সংবাদ সম্মেলনে তাকে বিজয়ী ঘোষণা করেছেন তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের চেয়ারম্যান আহমেত ইয়েনার। খবর আনাদোলুর।

তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৭.৮৪ শতাংশ ভোট। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে ভোটারের উপস্থিতি ছিল ৮৫.২৪ শতাংশ।

এরদোগান তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, আমরা জনগণের ইচ্ছাকে সর্বোচ্চ সম্মান করি। তাদের ইচ্ছাকে সুরক্ষা করার সময় এসেছে এখন।

বিজয়ের আনন্দে এরদোগানের সমর্থকরা তার ইস্তাম্বুলের বাসভবনে জড়ো হয়ে ‘আল্লাহু আকবর’ স্লোগান দিচ্ছেন।

সুপ্রিম ইলেকশন বোর্ডের (ওয়াইএসকে) চেয়ারম্যান আহমেত ইয়েনার এক বিবৃতিতে বলেছেন, ভোটে কোনোরকম অনিয়ম কিংবা জালিয়াতি হয়নি। যার কারণে নির্বাচন প্রক্রিয়া কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি।

গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রেসিডেন্ট এরদোগান শতকরা ৪৯.৫২ ভাগ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল ক্লিচদারওগ্লু পেয়েছেন ৪৪.৮৮ শতাংশ ভোট।

নির্বাচনের তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগান রান অফ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট এরদোগানকে সমর্থন দিয়েছেন। প্রথম দফার নির্বাচনে ওগান ৫.২ ভাগ ভোট পেয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category