• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
শ্রমিক হত্যা ও অগ্নিনিরাপত্তায় গাফিলতি: অবহেলার সংস্কৃতি বন্ধ হোক শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু শুক্রবার দেশ ও সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর নৌমন্ত্রীর স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রেখে সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ আগামী পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ের উন্নয়নকাজের আইনি বাধা দূর হয়েছে: অ্যাটর্নি জেনারেল ৪৫তম বিসিএসে ১,৭০২ জনের নিয়োগ, গেজেট প্রকাশ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের উন্নয়নকাজের আইনি বাধা দূর হয়েছে: অ্যাটর্নি জেনারেল

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দীর্ঘ সাত বছর বন্ধ থাকা ঢাকার মগবাজারের পেয়ারাবাগ অংশের এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এর নিচের চার লেনবিশিষ্ট রেলপথের উন্নয়নকাজ পরিচালনায় আইনি বাধা দূর হয়েছে।

আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালতের দেয়া আদেশের ফলে এই উন্নয়নকাজ পরিচালনার আইনি বাধা দূর হয়েছে বলে বাসস’কে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এর নিচের যে চারলেন বিশিষ্ট রেললাইনের কাজ তা চলতে থাকবে।

এই মামলায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী। অপর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী নুরুল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category