• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী সোনার খাঁচার দিনগুলো বন্দি করার উপায় এবং একটি ঝাপসা ছবির গল্প ব্যক্তিনির্ভর রাজনীতি জনভোগান্তির মূল কারণ: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না জুলাইয়ের বিচার : হামিদুর রহমান আযাদ আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

কালবৈশাখীর সতর্কবার্তা, সাত দিন ঝড়-বৃষ্টির আভাস

Reporter Name / ১৯৮ Time View
Update : সোমবার, ৬ মে, ২০২৪

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে পরবর্তী সাত দিন সব বিভাগেই ঝড়-বৃষ্টি থাকতে পারে। তবে ঝড়-বৃষ্টির প্রবণতা পূর্বাংশে বেশি থাকতে পারে। ঝড়-বৃষ্টি থাকবে মধ্যাঞ্চলেও। তবে পশ্চিমাংশে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে।

রোববার সন্ধ্যায় তিন দিনের (৭২ ঘণ্টা) জন্য কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে আগামী কয়েকদিন কালবৈশাখী ঝড় থেকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন বিকাল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশজুড়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এ ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে টানা এক মাস ধরে তীব্র তাপপ্রবাহে পুড়ছে প্রায় সারা দেশ। এখন তাপমাত্রা কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি। দেশের চার বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে সোমবার তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে দেশের বেশিরভাগ অঞ্চল থেকে তাপপ্রবাহ দূর হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

রোববার সন্ধ্যার বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়- ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে, যা বেশির ভাগ জায়গায় আগামী ২৪ ঘণ্টায় প্রশমিত হতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। একই পরিস্থিতি বিরাজ করতে পারে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। জেলাটিতে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category