• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
Headline
দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রিজভী প্রশ্ন ফাঁসে মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানার আগুন সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র দাখিলের সময় বাড়ল সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক ড. ইউনূসকে হেনস্তাকারী কার্যক্রম নিষিদ্ধ নিউইয়র্ক আওয়ামী লীগের ৪ নেতা শনাক্ত: বাংলাফ্যাক্ট সরকারি স্কুলে ভর্তি : প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার

কিশোরীকে ‘যৌন হয়রানির’ অভিযোগে রোবট জব্দ

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জার্মানির কলোন শহরে এক ১৬ বছর বয়সী কিশোরীকে রোবট ব্যবহার করে যৌন হয়রানির অভিযোগ উঠেছে দুই তরুণের বিরুদ্ধে। প্রযুক্তির এমন অপব্যবহার এবং সংবেদনশীল ঘটনার অভিযোগে অভিযুক্ত ১৬ ও ১৯ বছর বয়সী দুই কিশোরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার স্থানীয় সময় গভীর রাতে কলোন শহরের কেন্দ্রস্থলের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিল ওই তরুণী। হঠাৎই পিছন থেকে প্রায় ১২০ সেন্টিমিটার (৩.৯ ফুট) উচ্চতার লাল ও সোনালি রঙের একটি রোবট তার দিকে এগিয়ে আসে। এরপর রোবটটি তরুণীর নিতম্ব স্পর্শ করে এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করতে থাকে। তরুণীটি চিৎকার করে সেখান থেকে সরে গেলে বিষয়টি ছড়িয়ে পড়ে।

উত্তর রাইন ভেস্টফালিয়া রাজ্য পুলিশ জানিয়েছে, রোবটটির ১৬ বছর বয়সী মালিক এবং তার ১৯ বছর বয়সী এক সঙ্গী পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ স্ট্রিম বা সরাসরি প্রচার করছিল এবং মন্তব্য করে আনন্দ পাচ্ছিল।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবা দলের সদস্যরা। ঘটনার কিছুক্ষণ পর দুর্ঘটনাস্থল থেকে মাত্র এক ব্লক দূরে অভিযুক্ত দুজনকে আটক করা হয়। একই সঙ্গে একটি গাড়ির পিছন থেকে উদ্ধার করা হয় ব্যবহৃত রোবটটিকে।

পুলিশের প্রকাশ করা ছবিতে দেখা যায়, লাল-সোনালি রঙের ওই রোবটটিকে একটি কালো গোঁফ, সোনালি চেইন এবং সাদা ভেস্ট পরানো ছিল।

তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং রোবটটি বাজেয়াপ্ত করেছে। ঘটনার সময় রোবটটির চালিকাশক্তি ও নড়াচড়া কেউ দূর থেকে ইচ্ছা করেই নিয়ন্ত্রণ করছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিকে ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা প্রতিক্রিয়া নিয়েও সতর্কবার্তা জারি করেছে কলোন পুলিশ। ফেসবুক বার্তায় তারা স্পষ্ট জানিয়েছে, ইন্টারনেটে এই ঘটনা নিয়ে করা কিছু আপত্তিকর বা অসংবেদনশীল মন্তব্য দেশের আইন অনুযায়ী সীমালঙ্ঘন ও ফৌজদারি অপরাধের আওতায় পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category