• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত কোন ইউনিয়নে কবে ভোট, নির্ধারণ ১৬ নভেম্বর উপুড় হয়ে শোয়ার অভ্যাস: এতে ঘাড় ও কোমরের ব্যথা বাড়তে পারে উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি গ্যামোফোবিয়া: বিয়ে করতে ভয় পাওয়ার ৬টি কারণ প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর, শাখাপ্রতি শিক্ষার্থী সর্বোচ্চ ৫৫ প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রিজভী সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক : শামা ওবায়েদ

কোন ইউনিয়নে কবে ভোট, নির্ধারণ ১৬ নভেম্বর

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর কমিশন সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে স্মার্ট এনআইডি নিয়েও আলোচনা হবে। বুধবার (১১ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন। বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টারসংক্রান্ত বিষয়।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউপি ভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে সদর উপজেলা ও সদর সংলগ্ন ইউনিয়ন পরিষদ অগ্রাধিকার পাবে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category