• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
সুস্থ, মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়াই সরকারের অন্যতম লক্ষ্য: জুবাইদা রহমান এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার খাদ্যে ভেজাল প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ দলের পলাতকদের তথ্য দিলে পুরস্কার দেবে যশোর বিজিবি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার, এসপি বদলি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রিজভী

খাদ্যে ভেজাল প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

খাদ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইনের পাশাপাশি আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, খাদ্যে ভেজাল শনাক্তে সরকারি বিভিন্ন পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এসব পরীক্ষার ভিত্তিতে বিভিন্ন অনিয়মের ঘটনায় প্রায় ৩ কোটি ৫৫ লাখ ২৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার জাতীয় সংসদে রাজশাহী-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া খাদ্যনিরাপত্তা বিষয়ে শিশুদের সচেতন করা এবং নারীদের নিয়ে সভা-সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপের তথ্য তুলে ধরে তিনি বলেন, সরকারি স্বীকৃত পরীক্ষাগারে ৭১৭টি, মোবাইল ল্যাবে ৪ হাজার ৭৮৭টি এবং জেলা পর্যায়ের মিনিল্যাবে ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তবে শুধু আইন প্রয়োগ ও জরিমানা করে খাদ্যে ভেজাল পুরোপুরি বন্ধ করা কঠিন উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, এ জন্য মানুষের মধ্যে নৈতিকতা ও বিবেকবোধ জাগ্রত হওয়া প্রয়োজন। খাদ্যে ভেজাল প্রতিরোধে আরও কঠোর আইন প্রণয়নের বিষয়টি বিবেচনার জন্য তিনি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে আইনমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো আইনের প্রস্তাব পাঠানো হলে তা যাচাই-বাছাই করে যুগোপযোগী ও জনকল্যাণমুখী করার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, ময়মনসিংহ-১০ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের এক সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যপণ্যে বিভিন্ন রাসায়নিক উপাদান ও দূষক শনাক্তকরণে পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় রাজধানী ঢাকায় একটি কেন্দ্রীয় রেফারেন্স ল্যাবরেটরি এবং খুলনা ও চট্টগ্রামে দুটি বিভাগীয় ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরীক্ষাগারের যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের মাধ্যমে খাদ্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা যাচাই আরও কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category