• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Headline
বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে মালিকদের প্রস্তাব নাকচ শ্রমিকপক্ষের

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের উত্তরাধিকারী এবং ঐতিহাসিক কিলো ফ্লাইটের সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্যসহ মোট ৩৬ জনকে সংবর্ধনা দেওয়া হয়। সোমবার ঢাকার তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান উপস্থিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন এবং স্বাগত বক্তব্য দেন।

বক্তব্যের শুরুতে বিমান বাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইট এবং বিমান বাহিনীর অন্যান্য সদস্যদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাদের সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিমান বাহিনী প্রধান বলেন, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র তিনটি বিমান নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়েছিল। সময়ের পরিক্রমায় এ বাহিনী আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র এবং ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনেকগুলো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে বিমান বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিমান বাহিনী প্রধান উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বিমান বাহিনীর বীর মুক্তিযোদ্ধা এবং কিলো ফ্লাইটের সদস্যদের সাহসী অবদান ও আত্মত্যাগ বর্তমান প্রজন্মের বিমানসেনাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তাদের বীরত্বপূর্ণ ভূমিকা নতুন প্রজন্মের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগায়।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত কিলো ফ্লাইট বাংলাদেশের সামরিক বিমান অভিযানের ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। সীমিত সামর্থ্য ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই ফ্লাইটের সদস্যরা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন বিমান ঘাঁটির বিমানসেনারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category