• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন আয় ‘খোকা’ আয়: হেমন্তের গানটি যখন উল্টে যায় সারাক্ষণ ঘুম ঘুম ভাব কেন হয়? আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার শিরিন সাময়িক বরখাস্ত ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মেজর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে: রিজভী ককরোচ জনতা পার্টির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, অভিজিৎ দীপকে আটক

গরমের ত্বকের চুলকানি: ঘরোয়া উপায়ে মিলবে স্থায়ী সমাধান

ফিচার ডেস্ক / ৯৭ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

তীব্র গরমে ঘাম ও জীবাণুর সংক্রমণে ত্বকের চুলকানি একটি সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। অনেকেই সাময়িক আরামের জন্য পাউডার ব্যবহার করলেও এটি স্থায়ী সমাধান দেয় না। তবে রান্নাঘর বা হাতের কাছে থাকা কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

১. বেকিং সোডা ও লেবুর রসের মিশ্রণ

ত্বকের চুলকানি দূর করতে এই মিশ্রণটি ম্যাজিকের মতো কাজ করে।

  • পদ্ধতি: এক চামচ বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। আক্রান্ত স্থানে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে।

২. চন্দনের প্রলেপ

চন্দন কেবল রূপচর্চায় নয়, ত্বকের সংক্রমণ কমাতেও কার্যকর।

  • পদ্ধতি: চন্দনের গুঁড়োর সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলকানির স্থানে এটি লাগিয়ে রাখুন এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে দ্রুত আরাম মিলবে।

৩. নিমপাতার পেস্ট

নিমের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ যেকোনো চর্মরোগের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।

  • পদ্ধতি: ফ্রেশ নিমপাতা ধুয়ে পেস্ট করে নিন। এটি আক্রান্ত স্থানে লাগিয়ে রাখলে চুলকানি ও লালচে ভাব কমে যায়।

৪. নারকেল তেলের ব্যবহার

নারকেল তেলে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য।

  • পদ্ধতি: খাঁটি নারকেল তেল ত্বকে মালিশ করলে ত্বক আর্দ্র থাকে এবং চুলকানি কমে। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তেল যেন ভেজালমুক্ত বা খাঁটি হয়।

সতর্কতা: চুলকানি হলে নখ দিয়ে চুলকানো এড়িয়ে চলা উচিত, কারণ এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category