• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

গাজার শরণার্থী শিবিরে মধ্যরাতে ইসরাইলের বিমান হামলা, নিহত ৩০

Reporter Name / ২৭১ Time View
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। বিধ্বস্ত ভবন থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বেশির ভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন।

রোববার (২২ অক্টোবর) গভীর রাতে জাবালিয়া শরণার্থীশিবিরের আল-শুহাদা এলাকার ওই ভবনটিতে হামলা চালানো হয়।

উত্তর গাজার ইন্দোনেশিয়ান পরিচালক জানিয়েছেন, আমরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংকটে ভুগছি।

গাজা উপত্যকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি হলো জাবালিয়া শরণার্থীশিবির। এখানে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের বসবাস। এছাড়া রোববার রাতে গাজার বিভিন্ন এলাকায় হামলা বাড়িয়েছে ইসরাইয়েলের বিমানবাহিনী।

এছাড়া দক্ষিণ গাজার রাফাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলের বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের হাসপাতাল সূত্রগুলো এই কথা জানিয়েছে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর জাবালিয়া শরণার্থীশিবিরে বিমান হামলা চালায় ইসরায়েইল। সে সময় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে আল জাজিরা এই তথ্য জানায়। গত ৯ অক্টোবর একই শরণার্থীশিবিরে বোমা হামলা চালায় দখলদার বাহিনী।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category