• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

গৃহবধূকে পিটিয়ে হত্যা জুয়ার টাকা না পেয়ে , স্বামী-শাশুড়ি পলাতক

Reporter Name / ৫০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জুয়ার টাকা না পেয়ে খাদিজা বেগম (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী আশরাফুল ইসলাম ও তার মা আদুরি বেগম পলাতক রয়েছেন।

উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর (বেলের তল) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আশরাফুল ইসলাম একজন ইটভাটা শ্রমিক। এ কাজের পাশাপশি দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিলেন।জুয়া খেলতে নিষেধ করে আসছিলেন তার স্ত্রী খাদিজা বেগম। খাদিজার কাছে আশরাফুল জুয়া খেলার জন্য টাকা চায়।

এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া বাধলে আশরাফুল ইসলাম তার স্ত্রীকে পিটিয়ে এবং শ্বাসরুদ্ধ করে হত্যা করে।এরপর বাড়ি থেকে আশরাফুল ও তার মা আদুরি বেগম পালিয়েছে যায়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে চন্ডিপুর ইউনিয়নের মেম্বার রনজু মিয়া বলেন, খাদিজা বেগম নামের এক গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী আশরাফুল ইসলাম।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ওসি একেএম আজমিরুজ্জামান বলেন, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ খাদিজাকে পিটিয়ে বা শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category