• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Headline
বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটররা রাশিয়া থেকে সরাসরি ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন ২শ’ বছরের ইতিহাসে প্রথমবার টেনেসিতে নারী বন্দির মৃত্যুদণ্ড জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর রাড্ডা দখলের ঘটনায় সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়: বিএনপিকে জামায়াত আমির ৫ অগাস্টের পরে যদু-মধু-কদু ‘সর্বেসর্বা’ হয়ে গেছে উমামা পুলিশের এন্টি টেররিজম ইউনিটের নাম পরিবর্তন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি: ইসি সচিব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটররা

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য আন্তর্জাতিক একটি টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই)’ শীর্ষক সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় এ অনুমোদন দেওয়া হয়।

নৌপরিবহন মন্ত্রণালয় আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের সঙ্গে ১৫ বছরের জন্য নিউ মুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার খসড়া কনসেশন চুক্তির প্রস্তাবটি কমিটির কাছে উপস্থাপন করে।

চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্রবন্দর। এর গুরুত্বপূর্ণ কনটেইনার হ্যান্ডলিং সুবিধাগুলোর মধ্যে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল অন্যতম। নতুন চুক্তির আওতায় টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আন্তর্জাতিক অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category