• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

চলতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড

Reporter Name / ২১০ Time View
Update : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

চলতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড। এ২৩এ নামে পরিচিত বরফখণ্ডটি ৩০ বছরেরও বেশি সময় ধরে ওয়াডেল সাগরের তলদেশে আটকে ছিল। ১৯৮৬ সালে অ্যান্টার্কটিক উপকূলরেখা থেকে বরফখণ্ডটি বিভক্ত হয়েছিল। এর এটি দ্রুত ওয়াডেল সাগরে তলিয়ে যায়। পরিণত হয়েছিল একটি বরফ দ্বীপে।

২০২০ সালে সর্বপ্রথম নড়েচড়ে উঠেছিল বরফখণ্ডটি। তবে সাম্প্রতিক সময়ে এটি চলতে শুরু করেছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ভাসতে ভাসতে বর্তমানে এটি অ্যান্টার্কটিক সীমানার বাইরে চলে যাচ্ছে। বরফখণ্ডটি প্রায় ৪ হাজার বর্গকিলোমিটার (১,৫০০ বর্গমাইল) এলাকাজুড়ে বিস্তৃত ছিল, যা আকারে লন্ডনের থেকে প্রায় দ্বিগুণেরও বেশি। এ বরফখণ্ডটি প্রায় ৪০০ মিটার পুরো।

এ বিষয়ে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের রিমোট সেন্সিং এক্সপার্ট অ্যান্ড্র– ফ্লেমিং বলেন, ‘আমি কয়েকজন সহকর্মীর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছিলাম। বরফখণ্ড চলতে শুরু করার কারণ হিসেবে তারা পানির তাপমাত্রার সম্ভাব্য পরিবর্তনের কথা উল্লেখ করেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category