• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত ‘চোখ-কান খুলে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি’— ইসিকে জামায়াত বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করল বাংলাদেশ ব্যাংক শাপলা চত্বর মামলায় গ্রেপ্তার না হলে আত্মসমর্পণ করবো: লতিফ সিদ্দিকী ‘নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়’ হাইকোর্টের এ আদেশ স্থগিত জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে সাশ্রয়ী কিন্তু প্রাণঘাতী: তুর্কি ড্রোনে বদলাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা সমীকরণ বাংলাদেশের গ্যাস গেলো কোথায়?

‘চোখ-কান খুলে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি’— ইসিকে জামায়াত

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ইসি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, চোখ-কান খুলে ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি আমরা। বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ করতে না দেওয়ার ইসির যে সিদ্ধান্ত, তা বাতিলের দাবি জানিয়েছি। ইসি তা আমলে নিয়ে আলোচনার কথা বলেছে।

তিনি বলেন, অতিরিক্ত সচিব শামসুল আলমকে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। তা বাতিলের দাবি জানিয়েছি। জাতীয় নির্বাচনে তিনি বিএনপির পক্ষে দায়িত্ব পালন করেছেন। তাকে ইসিতে নিয়োগ দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আওয়ামী লীগের রাজনীতি আইন দ্বারা নিষিদ্ধ থাকায় দলটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে যাদের জনপ্রতিনিধিদের জায়গায় বসানো হয়েছে, তাদের ওই পদের জন্য নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করতে হবে।

এর আগে, গত ২১ জুলাই নির্বাচন কমিশনের সভায় স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার সুপারিশ চূড়ান্ত করা হয়। একই সভায় জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সেনা মোতায়েনের আইনি সুযোগ রাখাসহ আরও কয়েকটি সুপারিশও চূড়ান্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category