• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline
হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু পরশুরামের বিলোনিয়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমার ইঙ্গিত: বদলাচ্ছে রেমিট্যান্সের মানচিত্র জাতীয় ঐক্য গড়তে হলে সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে: নাহিদ ইসলাম জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির শ্রমিকদের অধিকার নিশ্চিতে শতভাগ চেষ্টা করছে সরকার : শামা ওবায়েদ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ১২০০ কোটি টাকা ছাড়ালো জাতীয় হেল্পলাইন কলসেন্টারে সরকারি খরচে ২ লাখ ২০ হাজার জনকে আইনি পরামর্শ

জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ফ্যাসিবাদের পতনে শিশু থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ-সব বয়সের মানুষ পথে নেমে এসেছিল। জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশজুড়ে যে সন্ত্রাস ও নৈরাজ্য চলছে, তা অচিরেই শেষ হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের যখন সরকারি ও সন্ত্রাসী বাহিনীর সব ক্ষমতা হাতে ছিল, তখনই তারা দেশে থাকতে পারেনি। এখন আবার দেশে ফিরতে চায়। সেটা কি সম্ভব? আর দেশে যদি আসতেই চান, তবে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন কেন

তিনি আরও বলেন, যখন দেশের মানুষকে নির্বিচারে গুম ও হত্যা করা হলো, তখন ভালো আওয়ামী লীগের কেউ কথা বললো না কেন? অথচ এখন অনেকে ভালো আওয়ামী লীগ সাজার চেষ্টা করছে। জাতি আপনাদের ভালো করে চিনে নিয়েছে। আর ভালো সাজার চেষ্টা করবেন না।

হ্যাঁ ভোট নিয়ে সরকার সরে এসছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, কিন্তু বিরোধীদল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। দেশের মানুষের দেওয়া হ্যাঁ ভোটের রায় বাস্তবায়নে বিরোধীদল সরকারকে বাধ্য করবে। আর তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো। তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের জন্য গর্বের। কিন্তু দেশে ফেরার সময় পদে পদে তাদের যে দুর্ভোগ পোহাতে হয়, তা জাতির জন্য লজ্জার বিষয় বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

এছাড়াও জুলাই নিয়ে জামায়াত কখনও ক্রেডিট নেয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই আন্দোলন নিয়ে অনেকেই ক্রেডিট নেওয়ার চেষ্টা করে কিন্তু কেউ কল্পনাও করেনি যে, এভাবে সরকারের পতন হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category