• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Headline
হরমুজ সংকটে মিত্রদের নীরবতায় কি খাদের কিনারে ন্যাটো? নিরাপত্তাহীনতায় ৬০ লাখ রেমিট্যান্স যোদ্ধা, সরকারি পদক্ষেপে কেবলই ‘পর্যবেক্ষণ’ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী

জাতীয় পার্টি প্রধান বিরোধী দল দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়ে: জিএম কাদের

Reporter Name / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের সংসদ-সদস্য জিএম কাদের বলেছেন, দল হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়ায় জাতীয় পার্টি প্রধান বিরোধী দল। ঘোষণা দেওয়া হোক বা না হোক জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে, যা নিয়ম অনুযায়ী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে স্বাভাবিক বলে জানিয়েছেন তিনি। সোমবার বেলা ৩টায় রংপুর মহানগরীর সেনপাড়ার পৈতৃক নিবাস স্কাইভিউতে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

তিনি আরও বলেন, সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক অস্থিরতা। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কতটুকু সক্ষম হবে সেটা এখনই বলা যাচ্ছে না।

জিএম কাদের বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট বাড়ছে। সেই সঙ্গে চাকরির সুযোগ কমে যাচ্ছে। এতে মানুষের ক্ষোভ বাড়ছে। এর থেকে উত্তরণ হওয়া দরকার। যত তাড়াতাড়ি উত্তরণ হবে ততই মঙ্গল।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক ও জেলার সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউর রহমান শাফি, সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, জাতীয় যুব সংহতি রংপুর জেলা সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ। পরে জিএম কাদের স্টেশন এলাকায় বিহারি ক্যাম্প পরিদর্শন ও নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category