• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Headline
স্কুল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ: পাঠ্যপুস্তকে সীমাবদ্ধতা ও বাস্তবতার সংকট চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা: ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯২ ‘মুসলিমদের অত্যাচার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না’: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে তা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী সিএনএনের বিশ্লেষণ: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে সামরিক দীক্ষা নিচ্ছে চীন, সতর্ক পর্যবেক্ষণে তাইওয়ান ইস্যু বিশ্বকাপ বয়কট ছিল আত্মঘাতী, ঘরোয়া ক্রিকেটের দুর্দশায় খেলোয়াড়রা রিকশা চালাচ্ছিল’: ভারতীয় গণমাধ্যমে অকপট তামিম সরকারি হাসপাতালে ভ্যাকসিনের হাহাকার: কুকুরের কামড়ে ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জামিন পেলেও কারামুক্ত হচ্ছেন না শাকিল-রুপা, ব্যারিস্টার সুমনের জামিন বহাল

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের পর দায়ের হওয়া একাধিক মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ এবং সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে যাত্রাবাড়ী থানার একটি নির্দিষ্ট মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় তারা এখনই কারামুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন না।

গতকাল সোমবার বিচারপতি কে এম জাহিদ সা‍রওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে রুলসহ এই আদেশ দেন।

আইনজীবীদের দেওয়া তথ্যমতে, হাইকোর্ট শাকিল আহমেদকে ৫টি এবং ফারজানা রুপাকে ৬টি মামলায় জামিন দিয়েছেন। তবে উভয়ের বিরুদ্ধেই যাত্রাবাড়ী থানার একটি মামলায় জামিন না দিয়ে আদালত রুল জারি করেছেন। এই একটি মামলায় জামিন আটকে যাওয়ায় তাদের কারামুক্তির পথ আপাতত বন্ধই থাকছে। উল্লেখ্য, এর আগে ঢাকার নিম্ন আদালতে শাকিল আহমেদের ৬টি এবং ফারজানা রুপার ৭টি মামলায় জামিন আবেদন নাকচ হয়েছিল। এরপর তারা হাইকোর্টে জামিন চেয়ে পৃথক ১৩টি আবেদন দায়ের করেন।

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

অন্যদিকে, জুলাই গণআন্দোলনের সময় রাজধানীর মিরপুরে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত।

গতকাল সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ তাঁর জামিন বহাল রেখে এই চূড়ান্ত আদেশ প্রদান করেন। এর ফলে এই নির্দিষ্ট মামলায় তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category