• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Headline
ডিজিটাল স্নায়ুযুদ্ধ ও ভিনদেশি মাফিয়া: বাংলাদেশ কি আন্তর্জাতিক সাইবার অপরাধীদের নতুন অভয়ারণ্য? রাতের এলিভেটেড এক্সপ্রেসওয়ে: গতির স্বস্তির আড়ালে আতঙ্কের ফাঁদ তৃণমূলে বইছে নির্বাচনি হাওয়া: তফসিলের আগেই সরব সম্ভাব্য প্রার্থীরা বলিউডে নাম লেখাচ্ছেন সালমানের বডিগার্ড শেরার ছেলে বিদ্যুৎ ব্যবস্থায় নেই পর্যাপ্ত ‘ব্যাকআপ’, ঝুঁকিতে সরবরাহ ফেসবুকে মৃত্যুর তারিখ লিখে ‘ছাদ থেকে লাফ’, সংকটাপন্ন অমিত টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হৃদয় ও মৌ লোহিত সাগরের বুকে নতুন সমীকরণ: হুতিদের অপ্রতিরোধ্য উত্থান ও পরাশক্তির অসহায়ত্ব ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি ফুপার উত্তর

টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হৃদয় ও মৌ

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উন্মুক্ত প্রাইজমানি র‍্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্টের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন মোহতাসিন আহমেদ হৃদয়। নারী এককে শিরোপা জিতেছেন সাদিয়া রহমান মৌ। পুরুষ বিভাগে জাভেদ রানারআপ এবং নারী বিভাগে রেশমী তঞ্চঙ্গা রানারআপ হয়েছেন।

অনূর্ধ্ব-১৯ বালক এককে চ্যাম্পিয়ন হয়েছেন আবুল হাসান হাসিব। রানারআপ হয়েছেন নাফিজ ইকবাল। বালিকা বিভাগে খই খই সাই মারমা চ্যাম্পিয়ন এবং রেশমী তঞ্চঙ্গা রানারআপ হয়েছেন।

অনূর্ধ্ব-১৫ বালক এককে মৃদুল রহমান চ্যাম্পিয়ন ও শাহীন আহমেদ রানারআপ হয়েছেন। একই বয়সের বালিকা বিভাগে জান্নাত ইসলাম রোজা চ্যাম্পিয়ন এবং রাফিয়া চৌধুরী রানারআপ হয়েছেন।

রবিবার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, ফেডারেশনের সভাপতি ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, সহসভাপতি খন্দকার হাসান মুনীর, সাধারণ সম্পাদক সাইদুল হক সাদি এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনোয়ার কবির চৌধুরী বাবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category