• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী যুদ্ধ এখনো শেষ হয়নি: নেতানিয়াহু যিশুর মূর্তি ভাঙ্গলেন ইসরাইলি সেনারা (ভিডিও)

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ৮ কোটি ৩৩ লাখ ডলার পাচ্ছেন ক্যারল

Reporter Name / ১৮০ Time View
Update : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

ধর্ষণ ও মানহানির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮ কোটি ৩৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। জরিমানার এই অর্থ মামলার বাদী মার্কিন লেখক ও সাংবাদিক এলিজাবেথ জেন ক্যারলকে দিতে হবে। খবর বিবিসির।

স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটন ফেডারেল আদালত এ মামলার রায় ঘোষণা করেন। সাতজন পুরুষ বিচারক ও দুজন নারী বিচারকের সমন্বয়ে গঠিত আদালত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালত ভবনে ছিলেন ট্রাম্প। তবে এজলাসে উপস্থিত ছিলেন না। নিজের দুই আইনজীবীর সঙ্গে এজলাসে হাজির ছিলেন ক্যারল।

বিবিসির খবরে বলা হয়, আদালত জানিয়েছেন— ভুক্তভোগী এলিজাবেথ জেন ক্যারল শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৬৫ মিলিয়ন ডলার আর সুনাম ক্ষুণ্ন হওয়ায় ১১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন। এ ছাড়া মানসিক ক্ষতিসাধনের জন্য ক্যারলকে ৭ দশমিক ৩ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে।

মূলত এলিজাবেথ জেন ক্যারল সাবেক সাংবাদিক ও কলাম লেখক। তার বয়স ৮০ বছর। গত বছর ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে তিনি ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলা করেন। ওই সময় আদালতে সাক্ষ্য দিয়ে ক্যারল বলেছিলেন, তিনি তার জীবন ফিরে চান। বছরের পর বছর ধরে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

ক্যারলের অভিযোগ, ১৯৯৬ সালে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। ওই সময় তিনি একজন বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন। পূর্বপরিচিত ট্রাম্প তাকে উপহার পছন্দ করে দিতে সহায়তা করছিলেন। এর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেন ক্যারল। তবে ক্যারলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। তার দাবি, নিজের প্রচারের জন্য এমন ‘কল্পকাহিনি’ বলছেন ক্যারল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category