• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Headline
আজ পাস হচ্ছে নতুন বাজেট যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

ট্রুডো দম্পতির বৈবাহিক সম্পর্কের ইতি ঘটল

Reporter Name / ৪৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তার স্ত্রী সোফি (৪৮) বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।  এর মধ্য দিয়ে তাদের ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটল।  খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী বিচ্ছেদসংক্রান্ত আইনি নথিতে সই করেছেন। ট্রুডোর কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।  এর মধ্য দিয়ে ট্রুডো–সোফি দম্পতির দেড় যুগের বিবাহিত জীবনের অবসান ঘটল।  তারা ২০০৫ সালে মন্ট্রিলে বিয়ে করেছিলেন এবং তাদের তিনটি সন্তান রয়েছে।

বিবিসির খবরে আরও বলা হয়, এই দম্পতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।  পোস্টে তারা জানিয়েছেন, নিজেদের মধ্যে ‘অর্থপূর্ণ ও কঠিন আলোচনার’ পর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, বিবাহবিচ্ছেদ হলেও তারা গভীর ভালোবাসা ও সম্মান নিয়ে একে অপরের পরিবারের ঘনিষ্ঠ সদস্য হিসেবে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category