• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Headline
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান

ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি ও সংযুক্তি

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি ও সংযুক্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। প্রজ্ঞাপনগুলোয় স্বাক্ষর করেছেন পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি মো. হুমায়ুন কবির। তাকে এসআরবির অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার করা হয়েছে। রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার এবং পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার শাহাদাত হোসেনকে পিবিআইয়ে এবং মোহাম্মদ নাজমুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে। এসবির পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন ও আরএমপির উপকমিশনার আবদুর রহমানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে।

পিবিআইয়ের পুলিশ সুপার জাফর হোসেন ও মুহাম্মদ খালেদ উজ জামানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। একই সংস্থার পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গাজীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং এসএম রফিকুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে। গাজীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এসএম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং ডিএমপির উপকমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ অধিদপ্তরের টিআর পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আমীন ও এসবির অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category