• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ঢাকায় মহাসমাবেশ ও চার সিটি অভিমুখে লংমার্চ ঘোষণা ১১ দলীয় ঐক্যের

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য আজ (৬ আগস্ট) কর্মসূচি ঘোষণা করছে।

কর্মসূচির মধ্যে রয়েছে—
৫ সেপ্টেম্বর (শনিবার) ঢাকা থেকে চট্টগ্রাম সড়কপথে লং মার্চ, ১৯ সেপ্টেম্বর (শনিবার) ঢাকা থেকে রংপুর সড়কপথে লং মার্চ, ১০ অক্টোবর (শনিবার) ঢাকা থেকে খুলনা সড়কপথে লং মার্চ, ২৪ অক্টোবর (শনিবার) ঢাকা থেকে সিলেট রেলপথে লং মার্চ।

এছাড়া ১৪ নভেম্বর (শনিবার) ঢাকায় মহাসমাবেশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বার্থে ঘোষিত এসব কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ১১ দলীয় ঐক্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category