• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

Reporter Name / ২৪১ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। খবর রয়টার্স।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, ইয়িলান কাউন্টির উপকূলীয় এলাকায় শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে সাগরে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ৭৩ কিলোমিটার ভূগর্ভে সাগরে ওই ভূমিকম্প উৎপত্তি হয়েছে।

ওই দ্বীপ ভূখণ্ডের আবহাওয়া দপ্তর বলছে, শনিবার গভীর রাতে ইয়িলান শহরের উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন।

তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা বলেছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

এর আগে, গত ১৮ ডিসেম্বর তাইওয়ানে শক্তিশালী আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তি হয় ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েন থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে।

তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

এর পূর্বে ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এই দ্বীপ ভূখণ্ডে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category