• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

তুরস্ক গাজার ভাই-বোনদের কখনও একা ফেলে দেবে না: এরদোগান

Reporter Name / ২০৯ Time View
Update : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত বন্ধ করা তুরস্কের দায়িত্ব। যেটি আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে ঘটছে। তবে গাজার ভাই ও বোনদের কখনও একা ফেলে দেবে না তুরস্ক।

রোববার উত্তর-পূর্বাঞ্চলীয় রিজে প্রদেশে একটি উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এরদোগান বলেন, ইসরাইলি নিপীড়ন থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব রয়েছে তুরস্কের। আমরা তা করছি এবং দৃশ্যমানের চেয়ে আরও বেশি কিছু করা অব্যাহত রাখব।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, গাজায় এই অনৈতিক, নীতিহীন, ঘৃণ্য গণহত্যাকে যারা সমর্থন করছে তাদের অপরাধের বিরুদ্ধে কথা বলা আমাদের ঐতিহাসিক দায়িত্ব।

কূটনৈতিক সূত্রের বরাতে টিআরটি ওয়ার্ল্ড উল্লেখ করেছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার পৃথক ফোন কলে কথা বলেছেন মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে। গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন।

এর আগে রোববার ইসরাইল জানিয়েছে, তেল আবিব ও আঙ্কারার কূটনৈতিক সম্পর্ক অটুট রয়েছে। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, গাজা যুদ্ধ নিয়ে আঙ্কারার অবস্থান ও তুর্কি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের পরও তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অটুট রয়েছে।

শনিবার তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছিল তুরস্ক। গাজায় ফিলিস্তিনিদের ওপর অবিরাম বোমাবর্ষণের প্রতিবাদে এই পদক্ষেপ নেয় এরদোগান সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category