• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

ত্রিশ বছর পূর্তিতে পিকাচুর ৩০ রূপ

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

পোকেমন ফ্র্যাঞ্চাইজির ৩০ বছর পূর্তি ঘিরে এবার ভক্ত ও সংগ্রাহকদের জন্য বিশেষ চমক নিয়ে আসছে পিকাচু। আসন্ন ‘পোকেমন টিসিজি: ৩০তম সেলিব্রেশন’ এক্সপ্যানশনে জনপ্রিয় এই মাসকটকে দেখা যাবে ৩০টি ভিন্ন রেয়ার কার্ডে। এর মধ্যে বিশেষভাবে নজর কাড়ছে দিন ও রাতের আলাদা থিমে তৈরি ‘পিকাচু এক্স’ কার্ড।

৩০তম বার্ষিকী উপলক্ষে ‘আল্ট্রা-প্রিমিয়াম কালেকশন’-এ পিকাচু এক্সের দুটি আলাদা সংস্করণ রাখা হয়েছে। একটি দিনের উজ্জ্বল আবহে, অন্যটি রাতের অন্ধকার থিমে। ফলে সংগ্রাহকদের সামনে থাকছে আলো ও অন্ধকার-দুই ভিন্ন আবহে পিকাচুকে সংগ্রহের সুযোগ। কার্ড দুটির নকশায় রয়েছে জাপানের খ্যাতনামা শিল্পী ইয়োশিরোটেনের কাজ। ধাতব টেক্সচার, উজ্জ্বল আলোর ব্যবহার এবং বিভিন্ন গ্রাফিক উপাদানের সমন্বয়ে কার্ডগুলোতে আধুনিক ও ভবিষ্যৎধর্মী নকশা ফুটিয়ে তোলা হয়েছে।

শুধু পিকাচুতেই অবশ্য থামছে না এই বিশেষ আয়োজন। ‘ডে’ কালেকশনে থাকছে এসপিওন এক্স, আর ‘নাইট’ কালেকশনে রাখা হয়েছে আমব্রেওন এক্স। ফলে সম্পূর্ণ সেট সংগ্রহ করতে চাইলে ভক্তদের দুই সংস্করণই সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, বিশ্বব্যাপী আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ ‘৩০তম সেলিব্রেশন’ সেটটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।

তিন দশক ধরে পোকেমন ফ্র্যাঞ্চাইজির অন্যতম পরিচিত মুখ পিকাচু। এবার তার পরিচিত চেহারাকেই দিন-রাতের দুই ভিন্ন নান্দনিকতায় হাজির করা হচ্ছে। ফলে ৩০তম বার্ষিকীর এই বিশেষ আয়োজনটি পোকেমনপ্রেমী ও সংগ্রাহকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category