• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

দাড়ি না রাখায় আফগান নিরাপত্তা বাহিনীর ২৮০ সদস্য বরখাস্ত

Reporter Name / ১৫২ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ২৮০ জনের বেশি সদস্যকে দাড়ি না রাখার দায়ে বরখাস্ত করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান। এছাড়া অনৈতিক কাজের সাথে জড়িত থাকায় গত এক বছরে দেশটিতে ১৩ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) আফগানিস্তানের নৈতিকতা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্প্রতি দেশটির পাপ প্রতিরোধ ও পূণ্যের প্রচারবিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে প্রায় অর্ধেককে আটকের ২৪ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে অভিযুক্তদের অপরাধের ধরন কিংবা লিঙ্গ বিচার্য ছিল না।

মন্ত্রণালয়ের পরিকল্পনা ও আইন বিভাগের পরিচালক মহিবুল্লাহ মোখলিস এক সংবাদ সম্মেলনে বলেছেন, কর্মকর্তারা গত এক বছরে ২১ হাজার ৩২৮টি বাদ্যযন্ত্র ধ্বংস করেছেন এবং হাজার হাজার কম্পিউটার অপারেটরকে বাজারে অনৈতিক চলচ্চিত্র বিক্রিতে বাধা দিয়েছেন।

তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনীতে কর্মরত সদস্যদের মধ্যে দাড়ি না রাখা ২৮০ জনকে শনাক্ত করার পর বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর দেশটির মহিলাবিষয়ক মন্ত্রণালয় ভেঙে দেয়। সে মন্ত্রণালয়ের ভবনেই স্থাপন করা হয় পাপ প্রতিরোধ ও পূণ্য প্রচারবিষয়ক মন্ত্রণালয়।

নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিধি-নিষেধ ও মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার অভিযোগ তুলে আফগানিস্তানের এই মন্ত্রণালয়ের সমালোচনা করেছে জাতিসংঘ-সহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category