• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
Headline
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জেট ফুয়েলের দাম বাড়লো লিটারে ১৭ টাকা কৃত্রিম সংকট নিরসনে নতুন সার ডিলার নীতিমালা প্রণয়ন: অ্যাটর্নি জেনারেল গুলশান বারিধারার লেকই যদি ঠিক করতে না পারি সারা দেশ কিভাবে করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর একনেকে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে নেপাল খাতা মূল্যায়নে চরম খামখেয়ালি: শাস্তির খড়্গ আট হাজার শিক্ষকের ওপর

দিল্লিতে মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন সংসদ সদস্য আটক

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মিছিল করেছেন বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সংসদ সদস্যরা। মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ।

এ ছাড়াও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়েন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলের বেশ কয়েকজন নেতাকে অল্প সময়ের জন্য আটক করে নিরাপত্তাকর্মীরা।

নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে নয়াদিল্লিতে ওই মিছিল বের করেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। তাদের দাবি ছিল, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে।

পরে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দেওয়া হয়।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, এই মিছিলকে কেন্দ্র করে সংসদ ভবন ও নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন স্থানে ব্যারিকেডও দেওয়া হয়। সংসদ সদস্যরা সেখানে পৌঁছানোর আগেই বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল।

আকাশবাণী ভবন ও নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যদেরও মোতায়েন করা হয়।

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দেশজুড়ে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এই মিছিলের আয়োজন করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইন্ডিয়া ব্লকের নেতারা এসআইআর নিয়ে তাদের উদ্বেগের কথা জানাতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করতে পারেন বলে জানিয়েছে দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর ১৯টি বিরোধী দলের বৈঠকের পর এই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category