• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

দুই সপ্তাহে প্রায় ৯৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে

Reporter Name / ৪৬০ Time View
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

ঈদ সামনে রেখে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় বা রেমিট্যান্স বাংলাদেশে আসছে। এপ্রিল মাসের প্রথম দুই সপ্তাহে প্রবাসী আয় এসেছে ৯৫ কোটি ৮৭ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি এপ্রিলের প্রথম ১৪ দিনে রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ৪২ লাখ ডলার।

ব্যাংকগুলো হলো সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল। এ ছাড়া বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৬৮ লাখ ডলার।

এ ছাড়া বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৯ কোটি ৪৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ২০ হাজার ডলার।

ব্যাংকগুলোর মধ্যে প্রবাসী আয় আনার শীর্ষে বরাবরের মতো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এরপর সবচেয়ে বেশি আয় এসেছে দি সিটি, অগ্রণী, পূবালী ও সোনালী ব্যাংকের মাধ্যমে।

এর আগে মার্চ মাসে প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে দেশে ২০১ কোটি ৭৬ লাখ ডলার পাঠিয়েছিলেন। এ আয় আগের মাস ফেব্রুয়ারির তুলনায় ২৯ দশমিক ২৯ শতাংশ এবং গত বছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৪৯ শতাংশ বেশি ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category