• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Headline
লোহিত সাগরের ভূ-রাজনৈতিক সমীকরণ কী বদলে যাচ্ছে? ভাইভায় বিশেষ নম্বরে কাউকে পাশ করানোর পরিকল্পনা নেই সরকারের: পানিসম্পদমন্ত্রী লংমার্চে উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গায় ‘ফ্যাসিস্টরা’ মিছিল করছে: পাট প্রতিমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু আজ তিন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা, সাফল্যের রহস্য জানালেন মিরাজ

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের জয়ে বড় অবদান রেখেছেন তিনি। চার উইকেট শিকারের এই নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

সিপিএলে নিজের প্রথম ম্যাচে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেই চার উইকেট তুলে নেন মিরাজ। তার শিকার হওয়া চার ব্যাটারের সবাই বোল্ড হয়েছেন। ম্যাচের প্রথম ওভারেই টানা দুই উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিংয়ে বড় ধাক্কা দেন তিনি। এরপর নিজের দ্বিতীয় ও চতুর্থ ওভারে আরও একটি করে উইকেট তুলে নিয়ে স্পেল শেষ করেন এই অলরাউন্ডার।

ম্যাচসেরার স্বীকৃতি পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা আমার ক্যারিয়ারের অন্যতম বিশেষ একটা মুহূর্ত। সিপিএলে নিজের প্রথম আসরেই ম্যাচসেরা হওয়া এবং এমন পারফরম্যান্স করতে পারা সত্যিই রোমাঞ্চকর। পুরো ম্যাচটা আমি খুব উপভোগ করেছি।’

নিজের বোলিং পরিকল্পনা নিয়ে মিরাজ বলেন, ‘আমি শুধু সঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করার চেষ্টা করেছি। পিচে একটু টার্ন ছিল, যেটা স্পিনারদের জন্য ভালো ছিল। তাই শুরু থেকেই ওই সুবিধাটা কাজে লাগিয়ে উইকেট নেওয়াই আমার মূল লক্ষ্য ছিল।’

গায়ানায় নিজের অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্ট মিরাজ। দলের টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘গায়ানার পরিবেশ ও অভিজ্ঞতা দারুণ। বিশেষ করে দলের টিম ম্যানেজমেন্ট যেভাবে আমাকে সমর্থন করেছে, এজন্য তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

সামনে বার্বাডোসের বিপক্ষে ম্যাচ এবং এরপর প্লে-অফের দুই লড়াই। ফাইনালে যেতে হলে এই ম্যাচগুলোতেও জয়ের ধারাটা ধরে রাখতে চান মিরাজ। তিনি বলেন, ‘সামনে বার্বাডোসের বিপক্ষে আমাদের আরেকটি কঠিন ম্যাচ আছে। আশা করছি, সেটিও আমরা জিততে পারব। এরপর প্লে-অফের দুই ম্যাচ। সেখানে জিততে পারলে ফাইনালে যেতে পারব। দলের জয়ের এই ধারাটা সামনেও ধরে রাখতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category