• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রিজভী

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার, ১৪ অক্টোবর বেলা ১১ টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় লকাই বিশ্বাসের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে তার চিকিৎসা সহায়তা ও নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ভারতে অবস্থানরত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।’

রিজভী বলেন, ‘বিশ্ববাজারে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে।’

রিজভী আরও অভিযোগ করে বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা দেশের ব্যাংক লুটের অর্থ বিদেশে নিয়ে বিলাসী জীবনযাপন করছেন।’

তিনি নিউইয়র্কে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে অসম্মান করার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়াও ছিলেন, জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মোদ্দাছের আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির আহবায়ক খন্দকার সেলিম, কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম, যুবদল নেতা রাজিব হোসেন, বেনজীর আহমেদ তাবরিজসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category