• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Headline
প্রশাসনে রদবদল: (৪ অক্টোবর-২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ) ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সাগর-রুনি হত্যা মামলায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

Reporter Name / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

গাড়ি পার্কিং সংক্রান্ত বিরোধের কারণে নিউইয়র্কের চিকতোওয়াগায় বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি কলেজছাত্র নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১২ অক্টোবর) বিকালে বাফেলোর সন্নিকটে চিকতোওয়াগায় এ ঘটনাটি ঘটে।

চিকতোওয়াগা পুলিশ জানায়, ওই দিন বিকাল ৫টার ঠিক আগে সিডার রোডে একজন ব্যক্তিকে গুলি করা হয়েছে বলে জরুরি ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান। পুলিশ পৌঁছানোর পর মো. রওনাক রাতিনকে (২০) গুরুতর আহতবস্থায় খুঁজে পান। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ইসিএমসিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

রাতিনের পরিবারের সদস্যরা ডব্লিউআইভিবি নিউজ ফোরকে জানান, পার্কিং নিয়ে মতবিরোধের কারণে প্রাথমিক বিরোধ শুরু হয়েছিল। রাতিন একটি খালি লটের সামনের রাস্তায় গাড়ি পার্ক করেছিল বলে তারা জানান। গুলি চালানোর আগে তার এবং আশেপাশে বসবাসকারী একজনের মধ্যে তর্ক শুরু হয়।

পুলিশের মতে, ৯১১ কলকারীর একজন নিজেকে সেই ব্যক্তি হিসাবে পরিচয় দেয় যিনি বন্দুক দিয়ে গুলি করেছিলেন এবং ঘটনাস্থলে পুলিশের আসার জন্য অপেক্ষা করেছিলেন। পুলিশ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যা তারা বিশ্বাস করে যেটি ব্যবহার করা হয়েছিল। পুলিশ এ পরিস্থিতিতে ঘটনাস্থলের আশেপাশে তদন্ত শুরু করেন বলেন জানিয়েছেন।

রাতিন বাবা-মায়ের সঙ্গে কয়েক বছর ধরে চিকতোওয়াগায় শহরে চলে যায়। দুই ভাই ও এক বোনের মধ্যে রাতিন দ্বিতীয়।  সে স্থানীয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। রাতিনের জন্ম নিউইয়র্ক সিটির জামাইকায়। তার বাবার নাম আতাউর লিটন এবং তাদের দেশের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জে। তারা ২১ বছর নিউইয়র্কে বসবাস করার পর কয়েক বছর অগে বফেলো চলে যান। এদিকে রাতিনের জানাজা সোমবার (১৪ অক্টোবর) বিকালে বাফেলো মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। গত মঙ্গলবার তার লাশ বাফেলো হারলেম মুসলিম কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category