• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Headline
লবণের রাজত্বে বিপন্ন জীবন: তৃষ্ণার্ত উপকূলে এক কলস পানির যুদ্ধ অলিগলি পেরিয়ে মূল সড়কে রাজত্ব: অনিয়ন্ত্রিত যন্ত্রযানের কবলে বিপন্ন জননিরাপত্তা ও অর্থনীতি পাম্পে হাহাকার, অথচ উপচে পড়ছে ডিপো: দেশীয় প্রতিষ্ঠানের অকটেন নিচ্ছে না সরকার মাঠে অরক্ষিত কৃষক: বজ্রপাত রোধের কোটি টাকার প্রকল্পগুলো গেল কোথায়? বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের

নেতা হত্যা করে সরকারের পতন ঘটানো যাবে না: মোজতবা খামেনি

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় শীর্ষ নেতাদের হত্যা করলেই ইরান সরকারের পতন হবে—এমন ভাবনাকে শত্রুদের ‘মারাত্মক বিভ্রান্তি’ বলে আখ্যায়িত করেছেন দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। পারস্য নববর্ষ নওরোজ উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় তিনি এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই বিবৃতিতে মোজতবা খামেনি দেশের সাধারণ জনগণের দৃঢ় মনোবলের ব্যাপক প্রশংসা করেছেন।

তিনি উল্লেখ করেন, ইরানিরা প্রতিটি শহর, পাড়া-মহল্লা ও মসজিদকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করে দেশব্যাপী যে শক্তিশালী প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে, তা শত্রুপক্ষকে চরমভাবে বিস্মিত করেছে। জনগণের এই প্রতিরোধের মুখে দিশেহারা হয়েই শত্রুদেশগুলো এখন নানা ধরনের অযৌক্তিক ও স্ববিরোধী প্রলাপ বকছে। উল্লেখ্য, চলমান যুদ্ধের শুরুর দিকে পূর্বসূরি ও পিতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে শীর্ষ পদে আসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে প্রকাশ্যে জনসমক্ষে দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category