• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

পরীক্ষা দিচ্ছে কারাগারে বসে

Reporter Name / ৫০১ Time View
Update : সোমবার, ৮ মে, ২০২৩

গোপালগঞ্জে কারাগারে বসে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে আরমান মোল্লা নামে এক পরীক্ষার্থী। মাদ্রাসা বোর্ডের অধীনে ও গোপালগঞ্জ মহিলা কামিল মাদ্রাসার তত্ত্বাবধানে গোপালগঞ্জ জেলা কারাগারে বসে পরীক্ষা দিচ্ছে সে।

আরমান মোল্লা (১৫) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে এবং উজানী আজিজিয়া মাদ্রাসার ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আল মামুন। তিনি জানান, আরমান মোল্লা কারাগারে বসে দাখিল পরীক্ষা দিচ্ছে। তার বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে। সে কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। পরে মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে আমাদের চিঠি দেওয়া হয়। ওই পরীক্ষার্থীর পরীক্ষা নিয়ে খাতাপত্র বোর্ডে পাঠানোর জন্য। পরীক্ষা চলাকালীন একজন মাদ্রাসাশিক্ষক, জেলা পুলিশের দুই সদস্য, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুন্দরভাবে তার পরীক্ষা নেওয়া হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মো. গোলাম কবির বলেন, আদালতের নির্দেশ ও কারাবিধি মেনে আরমান মোল্লার পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা নিতে কোনো সমস্যা হয়নি। আমরা সুন্দরভাবে তার পরীক্ষা নিতে পেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category